আমার সোনার বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি । চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি । ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে - (মরি হায়, হায় রে) ও মা, অঘ্রানে তোর ভরা খেতে, (আমি) কি দেখেছি মধুর হাসি ।। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো - কি আঁচল বিছায়েছ বটের মুলে, নদীর কুলে কুলে । মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো - (মরি হায়, হায় রে) মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ।।